রাজনীতিবিদ-সরকারি কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখতে নেপালে নতুন কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে দুর্নীতি দমনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান ও সাবেক রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের উৎস খতিয়ে দেখতে একটি

2026-04-16T16:35:07+00:00
2026-04-16T16:35:07+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আন্তর্জাতিক
রাজনীতিবিদ-সরকারি কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখতে নেপালে নতুন কমিটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম 

নেপালে দুর্নীতি দমনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান ও সাবেক রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের উৎস খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নতুন সরকারের নেতৃত্বে থাকা বালেন্দ্র শাহ (বালেন) ক্ষমতায় আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় লাভ করে।

সরকারি মুখপাত্র শস্মিত পোখরেল জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারী-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিরপেক্ষভাবে এবং আইনি প্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনা করবে।

কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে তদন্ত শেষ করার নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি।

বিশ্লেষকদের ধারণা, ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের এই তদন্তের আওতায় আনা হতে পারে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে দুর্নীতির অভিযোগ দূর করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: