আজ থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক ও শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

বাণিজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের আলোকে আজ রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক। গতকাল শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে

2026-04-05T11:25:38+00:00
2026-04-05T11:25:38+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাণিজ্য
আজ থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক ও শেয়ারবাজার
জ্বালানি সংকট মোকাবিলা
স্টাফ রিপোর্টার
রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:২৫ এএম 
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের আলোকে আজ রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক। গতকাল শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অফিস শেষ ও লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। আর লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো। তবে উদ্ভুত পরিস্থিতিতে অফিসের সময় কমানো হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে।

এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘণ্টায়ও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে আজ থেকে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে। গতকাল ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, আজ রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এদিকে ডিএসইর কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: