হাম সন্দেহে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে মোট প্রাণহানি ৬৮৪

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭৪ জন

2026-07-16T19:18:00+00:00
2026-07-16T19:18:00+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাণিজ্য
হাম সন্দেহে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে মোট প্রাণহানি ৬৮৪
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭৪ জন সন্দেহজনক এবং ১৯৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৪ হাজার ২৭৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আটজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮৪ জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই শিশু।

তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: