এ মাসের প্রথম ১৮ দিনেই রেমিট্যান্স প্রায় ১৮০ কোটিতে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে

2026-07-19T18:22:01+00:00
2026-07-19T18:22:01+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
বাণিজ্য
এ মাসের প্রথম ১৮ দিনেই রেমিট্যান্স প্রায় ১৮০ কোটিতে পৌঁছেছে
অনলাইন ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।

রবিবাার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার ধরে এর পরিমাণ প্রায় ২২ হাজার ৭০ কোটি টাকা।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩০ কোটি ২০ লাখ ডলার।

খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়া, ব্যাংকিং চ্যানেলে প্রতিযোগিতামূলক ডলার বিনিময় হার এবং প্রণোদনাসহ বিভিন্ন নীতিগত উদ্যোগের ফলে প্রবাসীরা আনুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।

অর্থনীতিবিদদের ধারণা, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: