সংসদে বিরোধীদল সামলাতে কৌশলী হচ্ছে বিএনপি

সোহাগ রাসিফ

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের যুক্তিতর্ক ও সমালোচনা মোকাবিলায় এবং সরকারের অবস্থান বলিষ্ঠভাবে তুলে ধরতে নিজেদের কৌশল আরও পাকাপোক্ত

2026-04-01T11:02:17+00:00
2026-04-01T11:02:17+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজনীতি
‘পয়েন্ট অব অর্ডার’ মোকাবিলা ও সরকারের অবস্থান তুলে ধরতে ৪৫ এমপিকে প্রশিক্ষণ
সংসদে বিরোধীদল সামলাতে কৌশলী হচ্ছে বিএনপি
সোহাগ রাসিফ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের যুক্তিতর্ক ও সমালোচনা মোকাবিলায় এবং সরকারের অবস্থান বলিষ্ঠভাবে তুলে ধরতে নিজেদের কৌশল আরও পাকাপোক্ত করছে ক্ষমতাসীন দল বিএনপি। এর অংশ হিসেবে দলের তরুণ ও মেধাবী ৪৫ জন সংসদ সদস্যকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে, যাদেরকে সংসদে মার্জিত, যুক্তিনির্ভর এবং তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলের সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে সরকার দলীয় মন্ত্রী এমপিদের সমালোচনা ও নানা প্রশ্নের মুখোমুখি করেছেন। গত রবিবার সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, “এবারের ঈদ যাত্রা স্বস্তিমূলক ছিল”। সোমবার সংসদ অধিবেশনে তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন।  শত শত প্রাণহানির সংখ্যা তুলে ধরে তিনি বলেছেন, “আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তিবোধ করবেন।” এর আগে রোববার সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, “আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচার করেছেন, আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? জেন-জি আর বাহাত্তরের সংবিধান চান না।” বিরোধীদলীয় সংসদ সদস্যদের এমন বক্তব্যে বিব্রত অনেক সংসদ সদস্য। তাই সংসদে যুক্তি-তর্ক, প্রশ্ন পাল্টা প্রশ্ন ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বিরোধী দলকে সামাল দিতে বিএনপি কৌশলী হচ্ছে।

গত ২৮ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ৪৫ জন সংসদ সদস্যের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম অফিস। বৈঠকে তিনি সংসদীয় গণতন্ত্রকে কার্যকর ও প্রাণবন্ত করতে এবং জন-আকাঙ্খা প্রতিফলন ঘটাতে নবীন এমপিদের গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার বিশেষ নির্দেশনা দেন। তিনি বলেন, জন-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সংসদকে কার্যকর করা জরুরি এবং সেখানে তরুণ এমপিদের জোরালো ভূমিকা রাখতে হবে।

পয়েন্ট অব অর্ডার ও সরকারের অবস্থান: দলীয় সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল যখন ‘পয়েন্ট অব অর্ডার’-এ কথা বলবে, তখন সরকারি দলের অবস্থান কী হবে এবং কারা পাল্টা যুক্তি দেবেন, তা এই বৈঠকেই চূড়ান্ত করা হয়েছে। এই ৪৫ জন এমপি মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে ইতিবাচক ও দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং বিরোধী দলের সমালোচনার বিপরীতে তথ্যভিত্তিক পাল্টা যুক্তি তুলে ধরবেন। এছাড়া তাদের অন্যান্য দায়িত্বেও মধ্যে সংসদীয় রীতিনীতি মেনে সরকারের উন্নয়ন ও লক্ষ্যগুলো তুলে ধরবেন।

অভিজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ: নির্বাচিত এমপিদের তালিকায় অধিকাংশই সাবেক তুখোড় ছাত্রনেতা, যারা গুছিয়ে ও সাবলীলভাবে কথা বলতে পারদর্শী। এই নবীনদের প্রশিক্ষণ দেবেন দলের প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্যরা। জানা যায়, প্রশিক্ষক হিসেবে মূল দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তারা সংসদীয় আচার-আচরণ, রীতিনীতি এবং সংসদীয় কলাকৌশল সম্পর্কে নবীনদের বিস্তারিত ধারণা দেবেন।

প্রশিক্ষণ নেবেন যারা:  প্রশিক্ষণের জন্য নির্বাচিত ৪৫ জনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:  হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, সুলতান সালাউদ্দিন টুকু, শাহাদাত হোসেন সেলিম, এ বি এম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হুম্মাম কাদের চৌধুরী, রফিকুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, এস এম জাহাঙ্গীর, নুরুল ইসলাম নয়ন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বৈঠকে জুলাই সনদ ও সাংগঠনিক তৎপরতা সংসদীয় কৌশলের পাশাপাশি বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’-কে কীভাবে আইনসিদ্ধ করা যায় এবং বর্তমান সংবিধানে গণভোটের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। একই দিনে তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। তিনি সংগঠনগুলোকে আরও গতিশীল করতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইতিবাচক ভূমিকা রাখার নির্দেশ দেন। মূলত রাজপথের পাশাপাশি সংসদেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে এই সুদূরপ্রসারী প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন। যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে পা রাখেন। নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালি সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় গত ৬ ও ৭ মার্চ ২দিনব্যাপী প্রশিক্ষন দিয়েছে বিএনপি। কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়; বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়; নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়; রাষ্ট্রপতির দেওয়া ভাষণের কী বিষয় নিয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সেদিনের কর্মশালায় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে এবারের কর্মশালায় নির্দিষ্ট ৪৫ জন সংসদ সদস্যকে উচ্চতর প্রশিক্ষন দেওয়া হবে, যাতে করে সংসদে বিরোধী দলের কাছে পরাস্থ হতে না হয়। এমনটাই জানিয়েছেন বিএনপির কয়েকজন সংসদ সদস্য।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: