হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

ভোরের ডাক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ‘প্রিমা’ নামে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

2026-03-07T17:31:11+00:00
2026-03-07T17:31:11+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম 
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ‘প্রিমা’ নামে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

শনিবার (৭ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে বর্তমানে নৌ-চলাচল নিষিদ্ধ এবং এই জলপথটি অনিরাপদ। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ট্যাংকারটি তা উপেক্ষা করে চলাচল করছিল। নৌবাহিনীর নির্দেশনা অমান্য করায় ‘অপরাধী’ ওই ট্যাংকারটির ওপর ড্রোন হামলা চালানো হয়।

জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, আক্রান্ত ‘প্রিমা’ জাহাজটি অপরিশোধিত তেল ও রাসায়নিক পণ্য পরিবহনকারী একটি ট্যাংকার। এটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। তেহরান আগেই ঘোষণা করেছিল যে তারা এই পথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের কোনও জাহাজ চলাচল করতে দেবে না।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: