পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলি

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি প্রধান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গুলি ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপি এই তথ্য

2026-02-27T15:35:54+00:00
2026-02-27T15:35:54+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলি
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম 
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি প্রধান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গুলি ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তোরখাম শহর এবং আফগানিস্তানের নানগারহার প্রদেশ সংযোগকারী তোরখাম ক্রসিং দুই দেশের মধ্যে বাসিন্দাদের যাতায়াত এবং পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলাবর্ষণ করেছে। দুই পক্ষের কর্মকর্তারা বলেন, শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা একে অপরের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন।

সাম্প্রতিক সময় এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা। গত অক্টোবরে প্রাণঘাতী সংঘাতের পর দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হলেও সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটছে।

গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে স্থল সীমান্ত বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তোরখাম ক্রসিংসহ কয়েকটি এই তালিকায় নেই।

পাকিস্তান থেকে দেশে ফেরার জন্য অনেক আফগান নাগরিক এই ক্রসিং ব্যবহার করেন। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে তাদের অনেকেই ক্রমবর্ধমান চাপে রয়েছেন। জীবনযাত্রার অবনতির কথাও বলেছেন।

একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ক্রসিংয়ের কাছে থাকা শিবিরে বৃহস্পতিবার রাতে চালানো হামলায় বেশ কয়েকজন শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন বলে জানা গেছে।

পাকিস্তান থেকে আফগানে ফিরেছেন এমন এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তিনি রক্ত দেখেছেন। আহত শিশু ও নারীদেরও দেখেছেন। অন্য এক ব্যক্তি জানিয়েছেন, তাড়াহুড়ো করে সবাই পালিয়েছেন। 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: