দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার

রাজধানী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ

2026-02-26T15:27:04+00:00
2026-02-26T16:11:03+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৪:১১ পিএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন অঞ্চল–০৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: