ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতির কোনো সুযোগ থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ৪:২৩ পিএম  (ভিজিটর : ১১৫)
দুর্নীতি ও সিন্ডিকেটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরাও সিন্ডিকেটের কবলে পড়বো না।

আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ে প্রথম দিন অফিসে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সচিবসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।  
এদিন নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতও অফিসে আসেন। তাকেও সচিবসহ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন। 

পরে দুপুর ১টা ৪০ মিনিটে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)।
এ সময় অনুভূতি জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বড় কিছু হয়ে যাইনি; বরং স্ট্রেস আরম্ভ হয়েছে। একটা গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কাজটা ভালোভাবে করে যেদিন আমি প্রধানমন্ত্রী ও দেশের মানুষের সন্তুষ্টি পাবো; তখনই আমার ভালো অনুভূতি হবে। 

তিনি বলেন, গ্রাম পর্যায়ে মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে কাজ করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশংসনীয় কিছু কাজ করবো। 

বিদেশে চিকিৎসার বিষয়ে প্রশ্নের জবাবে সরদার সাখাওয়াত হোসেন বলেন, যখন কোনো কিছুর অভাব থাকে, মানুষ বিকল্প খোঁজে। আমাদের দেশের যারা বিদেশে যায়, সেটা খুব একটা আস্থাহীনতার জন্য, সেটা আমি বলবো না। অনেকে সময় মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা না পাইলে যায়। স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বৃদ্ধি করতে হবে। আমরা মান ও সেবা বৃদ্ধি করতে চাই, যেন মানুষ বাইরে না গিয়ে এখানেই সেবা নেয়। 

দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে (স্বাস্থ্য মন্ত্রণালয়) কোনো দুর্নীতি হতে পারবে না। জিরো টলারেন্স থাকবে দুর্নীতির ব্যাপারে। কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।

আগামী ৩০ দিনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করবেন জানিয়ে তিনি বলেন, তাদের (চিকিৎসকদের) সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে। আমি ৩০ দিনের মধ্যেই এটি নিশ্চিত করবো। আমি হঠাৎ পরিদর্শনে যাবো এবং তাদের উপস্থিত না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com