ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলি ড্রপ মহড়া

নীলফামারী জেলা সংবাদদাতা

রাজনীতি

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশেসোমবার (ফেব্রুয়ারি) নীলফামারী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়।আগামী

2026-02-09T19:27:52+00:00
2026-02-09T19:27:52+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলি ড্রপ মহড়া
নীলফামারী জেলা সংবাদদাতা
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে সোমবার (ফেব্রুয়ারি) নীলফামারী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলাসহ জয়পুরহাট জেলার দুর্গম এলাকার কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টার করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কীভাবে দায়িত্ব পালন করবেন, তা দেখানো হয়। 

মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্য অংশ নেন। এ সময় নীলফামারী স্টেডিয়ামের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ, সেনাবাহিনীর এ মহড়া দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন এবং তাদের কাজের সফলতা কামনা করেন।

এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: