ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন

2026-02-08T16:07:19+00:00
2026-02-08T16:07:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজনীতি
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম 
স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন‌।

রবিবার রাজধানীর গুলশানস্থ বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন। 

দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপস করিনি, করবও না।” তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।”

তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদেরকে বিশেষ করে ফরিদপুরে নতুম মেরুকরণ সৃষ্টি হবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: