ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না : ধর্ম উপদেষ্টা
কক্সবাজার, সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:০৪ পিএম  (ভিজিটর : ১৭৭)
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে প্রায় এক হাজারের মতো মানুষ শহিদ হয়েছেন। অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এ বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না। 

শনিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে ‘রিইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এলামনাই এসোসিয়েশন অফ হাশেমিয়া কামিল মাদ্রাসা এ অনুষ্ঠানটির আয়োজন করে।

‘রিইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’ এর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরও বলেন, মুসলিম সমাজ আজ বহুধাবিভক্ত। আমাদের এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। মুসলমানদের ঐক্য,বাংলাদেশি জাতি-গোষ্ঠীর ঐক্য। মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন ততদিন তারা পৃথিবীতে রাজত্ব করে গেছেন। যেই মুহূর্ত হতে আমরা বিভেদ, সংঘাত ও পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছি, সেই মুহূর্ত থেকে আমাদের শক্তি ক্ষয় হতে শুরু করেছে। তিনি মুসলিম উম্মাহর কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

জুলাই বিপ্লবে আহতদের দুর্বিষহ অবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা যদি মনে করি আমাদের আন্দোলন-বিপ্লব শেষ, তাহলে ভুল হবে। আমাদের কাজ এখনও অনেক বাকি। যদি প্রয়োজন পড়ে আমাদের আবারও মাঠে নামতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার সামনে এগিয়ে যাচ্ছে।তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে সোচ্চার থাকার আহবান জানান।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com