২০২৮ সাল পর্যন্ত ইউনাইটেডে ফের্নান্দস

স্পোর্টস ডেস্ক

খেলা

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দসকে ঘিরে চুক্তি নিয়ে চলা অনিশ্চয়তার অবসান হয়েছে। পর্তুগিজ এই মিডফিল্ডারের চুক্তিতে থাকা এক বছর মেয়াদ

2026-11-28T17:18:12+00:00
2026-11-28T17:18:12+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলা
২০২৮ সাল পর্যন্ত ইউনাইটেডে ফের্নান্দস
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দসকে ঘিরে চুক্তি নিয়ে চলা অনিশ্চয়তার অবসান হয়েছে। পর্তুগিজ এই মিডফিল্ডারের চুক্তিতে থাকা এক বছর মেয়াদ বাড়ানোর শর্ত কার্যকর করেছে ইংলিশ ক্লাবটি। ফলে ২০২৮ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকছেন তিনি। তবে চুক্তির মেয়াদ বাড়ার আনন্দের মধ্যেই নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে আগামী ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রয়টার্সকে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি দুই পক্ষের জন্যই ইতিবাচক। ভবিষ্যতে নতুন চুক্তি নিয়ে আলোচনার সুযোগও থাকছে। তবে আপাতত ক্লাবের প্রধান লক্ষ্য মাঠের পারফরম্যান্সে উন্নতি ঘটানো।

এর আগে ফের্নান্দসের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। নতুন চুক্তির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি—এমন খবর প্রকাশের পর তাঁর ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছড়ায়। গত মঙ্গলবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার উপযুক্ত সময় এখন নয় বলে মন্তব্য করেছিলেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। এর দুই দিনের মাথায় চুক্তির মেয়াদ বাড়ানোর খবর সামনে এল।

২০২৪ সালের আগস্টে ইউনাইটেডের সঙ্গে আগের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফের্নান্দস। এবার সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নিশ্চিত করল ক্লাবটি। অধিনায়ক হিসেবে দলের মাঝমাঠে তাঁর নেতৃত্ব ও সৃজনশীলতার ওপর যে এখনো আস্থা রয়েছে, এই সিদ্ধান্তে সেটিই স্পষ্ট হয়েছে।

তবে মাঠের বাইরের স্বস্তির খবরের সঙ্গে মাঠের প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে ইউনাইটেড। ভাইরাসে আক্রান্ত হওয়ায় শুক্রবার দলের অনুশীলনে যোগ দিতে পারেননি ফের্নান্দস। শনিবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো।

এদিকে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গত চার দশকের মধ্যে প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে মৌসুম শুরুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। পয়েন্ট তালিকার ১৯তম স্থানে থাকা ক্লাবটির সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।

সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে ইউনাইটেডের দায়িত্ব নেন পচেত্তিনো। তবে নতুন ক্লাবে এখনো জয়ের দেখা পাননি আর্জেন্টাইন এই কোচ। গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। ওই ম্যাচে দলের দুটি গোলই করেছিলেন ফের্নান্দস।

এখন ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে সমর্থকদের স্বস্তি দিতে চান পচেত্তিনো। তবে অধিনায়ক ফের্নান্দসকে শেষ পর্যন্ত না পেলে তাঁর জন্য কাজটা আরও কঠিন হয়ে উঠতে পারে। চুক্তির মেয়াদ বাড়লেও আপাতত ইউনাইটেডের সবচেয়ে বড় চাওয়া মাঠে ফের্নান্দসের সুস্থ উপস্থিতি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: