ভিসা ছাড়া যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

জাতীয়

বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের

2026-11-28T12:06:16+00:00
2026-11-28T12:06:16+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
ভিসা ছাড়া যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
ভিসা ছাড়া যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। পাসপোর্টের ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে এই সুবিধা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। সম্প্রতি এ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চুক্তিবদ্ধ দেশগুলোর মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও বাংলাদেশে আসতে পারবেন। তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।

তালিকা অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ৩১টি দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ, এ দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। একই সুবিধা পাবেন বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী, পারস্পরিক চুক্তির শর্ত মেনে সংশ্লিষ্ট দেশগুলোর নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: