আগের সব সময়ের চেয়ে এবার মজুরি বৃদ্ধির হার বেশি: শ্রমমন্ত্রী

জাতীয়

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ

2026-11-25T18:57:56+00:00
2026-11-25T18:57:56+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
আগের সব সময়ের চেয়ে এবার মজুরি বৃদ্ধির হার বেশি: শ্রমমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা। আজ বুধবার (২৫ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এ সুপারিশ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে ১১ দশমিক ২৫ শতাংশ হারে বছরওয়ারি মজুরি বৃদ্ধির ভিত্তিতে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। ২০২৬ সালে নিম্নতম গ্রেডে ১২ শতাংশ হারে বছরওয়ারি মজুরি বৃদ্ধির ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বিভিন্ন সময়ে ঘোষিত মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবার বৃদ্ধির হার বেশি।

নতুন মজুরি কাঠামো প্রণয়নে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ওপর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প দাঁড়িয়ে আছে। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শ্রমিকেরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক সংস্কার করেছে। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়তা করবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: