আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

জাতীয়

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

2026-11-24T18:51:15+00:00
2026-11-24T18:51:15+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। তাঁদের মধ্য থেকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি পদে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) পদে ৮ জন, অটোমোটিভ মেকানিকস পদে ১৭ জন, ড্রাইভিং পদে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে তাঁদের নির্বাচন করেন। নির্বাচিত সদস্যরা আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, বহুমুখী ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা হচ্ছে। শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতার যথাযথ প্রয়োগ এবং সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ততা এবং জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলা হচ্ছে।

এ উদ্যোগের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে আনসার-ভিডিপির দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসংস্থানের পরিসংখ্যানেও। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া ৩১৭ জন সদস্যের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করার এ উদ্যোগ সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়ানোর পথও সুগম করছে।

দিনাজপুরের জেলা কমান্ড্যান্টের সার্বিক সমন্বয়ে জব ফেয়ারটি সম্পন্ন হয়। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি পেতে সার্বিক সহযোগিতা পাওয়ায় উপকৃত সদস্য ও তাঁদের অভিভাবকেরা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: