মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার

অনলাইন ডেস্ক

জাতীয়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫

2026-11-24T19:02:46+00:00
2026-11-24T19:03:21+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে হয়নি সমঝোতা
মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:০৩ পিএম
মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সভার বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি মজুরির চূড়ান্ত সুপারিশ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে নয় ঘণ্টা আলোচনা হয়। ওই বৈঠকে মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে পরদিন চতুর্থ সভায় তারা লিখিতভাবে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়।

অন্যদিকে শ্রমিকপক্ষও তাদের দাবিতে পরিবর্তন আনেনি। আগের বৈঠকে প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা মজুরির দাবি জানালেও পরে তা কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করে। মঙ্গলবারের সভাতেও তারা একই প্রস্তাব পুনর্ব্যক্ত করে।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের অবস্থানের বড় ব্যবধানের কারণে এদিন কোনো সমঝোতা হয়নি। তবে নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন উভয় পক্ষের প্রতিনিধিরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: