শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর, বললেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য

2026-11-24T11:45:53+00:00
2026-11-24T19:27:57+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর, বললেন চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:২৭ পিএম
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর, বললেন চিফ প্রসিকিউটর
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার যে দাবি করা হয়েছে, তা হাস্যকর। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এ ধরনের দাবি জানানো বিরল ঘটনা। তাঁর ভাষায়, এটি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় এবং এমন দাবি গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, তাঁরা বাংলাদেশের ভূখণ্ডে কোনো কার্যক্রম চালাচ্ছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলে জানাতে হবে।

এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে নেতিবাচক ধারণা তৈরি করছেন।

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: