গণপরিবহনে বিশৃঙ্খলা কমাতে ঢাকায় নামছে ৩ হাজার বৈদ্যুতিক বাস

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও সেবার মান বাড়াতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে

2026-11-24T16:19:28+00:00
2026-11-24T16:19:28+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
গণপরিবহনে বিশৃঙ্খলা কমাতে ঢাকায় নামছে ৩ হাজার বৈদ্যুতিক বাস
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
গণপরিবহনে বিশৃঙ্খলা কমাতে ঢাকায় নামছে ৩ হাজার বৈদ্যুতিক বাস
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও সেবার মান বাড়াতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের’ (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ধাপে ধাপে ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানো হবে। বাসগুলো হবে নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব। শুধু বাসের সংখ্যা বাড়ানো নয়, পুরো গণপরিবহন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ উদ্যোগে বিশ্বব্যাংক সহযোগিতা করছে।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিটের পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাস পরিচালিত হবে।

‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। এরপর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এ পদ্ধতি চালু হলে যাত্রী ওঠানোর জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমবে। পাশাপাশি বাস পরিচালনায় শৃঙ্খলা, সেবার মান এবং জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

সভায় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: