দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

2026-11-24T13:35:28+00:00
2026-11-24T13:35:28+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম 
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রমের সুযোগ নেই। গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে অবস্থান, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে কোনো পক্ষের সঙ্গে সরকারের আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে গ্রেপ্তারে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, তিনি কোথায় আছেন, তা কেউ নিশ্চিতভাবে জানে না। তাঁর অবস্থান কোথায়, সেটি এ আলোচনায় গুরুত্বপূর্ণ নয়। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে—সরকারের অবস্থান এ বিষয়ে স্পষ্ট।

ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত যাঁরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনার ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনাকে রাজনৈতিক স্টান্ট হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার হতে হবে। এ নিয়ে অযথা আলোচনা করে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট হচ্ছে।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি দেওয়ার বিষয়ে সংবিধানে বিধান রয়েছে। এ ক্ষেত্রেও আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: