কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

কবি নজরুল কলেজ প্রতিনিধি

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের

2026-11-22T19:08:57+00:00
2026-11-22T19:08:57+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষা
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
কবি নজরুল কলেজ প্রতিনিধি
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।   এই ঘটনায় আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রদলের আহবায়ক সদস্য রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।’

কবি নজরুল কলেজের শরীফ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন,  ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

তিনি আরও বলেন, কিন্তু দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: