মাভাবিপ্রবির হাসপাতালে অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ সুবিধা

‎মাভাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানোসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করতে পূবালী

2026-11-22T15:12:04+00:00
2026-11-22T15:12:04+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষা
মাভাবিপ্রবির হাসপাতালে অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ সুবিধা
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম 
মাভাবিপ্রবির হাসপাতালে অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ সুবিধা
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানোসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
‎
‎রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখার উদ্যোগে ‘ব্যাংকিং প্রোডাক্টস সেলস ক্যাম্পেইন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ফাইল খোলা, প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্স ও সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ এবং বিদেশে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পাঠানোর সুবিধা। পাশাপাশি দ্রুত ব্যাংকিং সেবা, দেশের সব শাখা ও উপশাখায় লেনদেন এবং লুকায়িত খরচ ছাড়াই ব্যাংকিং সেবার বিষয়গুলো তুলে ধরা হয়।
‎
‎শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এ কার্ডে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেনের সুযোগ রয়েছে। এ ছাড়া ৫০০টির বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে ছাড়, নির্দিষ্ট রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং এক হাজারের বেশি পার্টনার প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ইএমআই সুবিধা পাওয়ার কথা জানানো হয়।
‎
‎এ ছাড়া চিকিৎসা ব্যয়ে ৭ শতাংশ হারে হেলথ ইএমআই, আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি সব সময় আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করি। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সমঝোতা করতে আগ্রহী। ইতোমধ্যে পূবালী ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিকিৎসাসেবায় উপকৃত হবে। এ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই।’
‎
‎পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স দেব। পাশাপাশি শিক্ষা, গবেষণা, ল্যাব ও একাডেমিক কার্যক্রমসহ সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাই। শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণপ্রাপ্তির প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও আমরা কাজ করতে আগ্রহী। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সহজে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে।’
‎
‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: