রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা তিন দিনরাত ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর

2026-11-21T10:22:47+00:00
2026-11-21T10:22:47+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাবি প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম 
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা তিন দিনরাত ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় কর্মসূচির ৮৪ ঘণ্টা পূর্ণ হয়। তবে এখনো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, আমরা প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান করছি। আমরা যে তাদের ছাত্র তারা মনেই করছে নাহ। তারা যাচ্ছে আসছে কিন্তু পদক্ষেপ নিচ্ছে নাহ। প্রশাসন ভর্তি পরীক্ষা ও অডিটের নামে  কালক্ষেপণের চেষ্টা করছে। তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, আমরা তিন দিনরাত ধরে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদের অযৌক্তিক দুটি যুক্তি দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা রাকসু নির্বাচন করতে চাচ্ছেন না। রাকসু শিক্ষার্থীদের অধিকার, এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এভাবে কাজ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এ বিষয়ে উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, রাকসুতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। একটা দুইটা টাকা নাহ। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এটার সমন্বয় ও অডিট হওয়ার পরই আমরা রাকসু নিয়ে আগাতে পারবো। 

অবস্থানের প্রথম দিন আন্দোলনকারীদের সাথে আলোচনার পর উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানান, রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা খরচ করেছেন। তার হিসাব আমরা এখনো পাইনি। হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে আমরা রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারি। এটি সাধারণ শিক্ষার্থীদের টাকা, এখানে জবাবদিহির বিষয় রয়েছে। আমরা সেই জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমরা রাকসু নিয়ে ইতিবাচক।’


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: