কবি নজরুল কলেজে জিআইএস ও আরএসবিষয়ক কর্মশালা শুরু

কবি নজরুল কলেজ প্রতিনিধি

শিক্ষা

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং (আরএস) বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

2026-11-16T22:15:23+00:00
2026-11-16T22:15:23+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
কবি নজরুল কলেজে জিআইএস ও আরএসবিষয়ক কর্মশালা শুরু
কবি নজরুল কলেজ প্রতিনিধি
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং (আরএস) বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে কলেজের অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়।

কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফার্স আয়োজিত এ কর্মশালায় ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মসূচি।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ. বি. এস. এ. সাদী মোহাম্মদ। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক উপস্থিত  ছিলেন। 

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালনা করছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক জিনাত আরা। কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম বেগম। 

আয়োজকদের মতে, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী জনশক্তি হিসেবে গড়ে তুলতে এ কর্মশালা সহায়ক ভূমিকা রাখবে।

ওয়ার্কশপ পরিদর্শনকালে অধ্যক্ষ বলেন, আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং তোমরা দেশে-বিদেশে নেতৃত্ব দিবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: