ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ

পাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি)

2026-11-14T14:47:03+00:00
2026-11-14T14:47:03+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ
পাবিপ্রবি সংবাদদাতা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, বিগত ২০ বছর দেশে কোনো বৈধ শাসক ছিল না। ওই সময়ের শাসনামলে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। দীর্ঘ সময়ে আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। তবে এ অগ্রযাত্রা ও মানুষের স্বাধীনভাবে চলার পথ বাধাগ্রস্ত করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

উপাচার্য বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, আইনের শাসন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যেই সাধারণ শিক্ষকদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন। অতীতে এ সংগঠনের শিক্ষকরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখনো তাঁরা সেই অবস্থান ধরে রেখেছেন।

উপাচার্য আরও বলেন, এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বিঘ্ন হোক। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এটাই আমাদের লক্ষ্য।’


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: