অ্যালামনাইদের অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পেশাগত সাফল্যের গল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি

2026-11-06T15:35:30+00:00
2026-11-06T15:35:30+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
অ্যালামনাইদের অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোবিপ্রবি সংবাদদাতা
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পেশাগত সাফল্যের গল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব বিষয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। অতীতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাই বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকেও আরও ভালো কিছু প্রত্যাশা করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সম্পর্ক গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নানা উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান উপাচার্য। পাশাপাশি মেধাবৃত্তি চালু এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম উন্নয়নে কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী কামরুল হাসান রিমেল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: