শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে

2026-11-21T10:14:36+00:00
2026-11-21T10:14:36+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
জাতীয়
শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম 
সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে শোকের সুর। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।’

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: