চোটের কারণে শেষ টেস্টে নেই বাভুমা

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ডান পায়ের পেশির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে

2026-11-19T18:03:34+00:00
2026-11-19T18:03:34+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খেলা
চোটের কারণে শেষ টেস্টে নেই বাভুমা
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ডান পায়ের পেশির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গে প্রথম টেস্ট চলাকালে পাওয়া চোটের কারণে সেঞ্চুরিয়নে পরের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। 

ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টান অনুভব করেন বাভুমা। ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে দলের অষ্টম উইকেট পড়ার পর আবারও ব্যাটিংয়ে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে নিজের ইনিংসে আরও ১৯ রান যোগ করেন বাভুমা। দৌড়াতে খুব বেশি সমস্যা না হওয়ায় শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি এই ব্যাটার। পরে চোটের অবস্থা বিবেচনায় তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে।

জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকেরা। আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে এটি ছিল বাভুমার ১৬তম টেস্ট। অধিনায়কত্বের এই সময়ে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ ছাড়া আর কোনো টেস্টে হারেনি তাঁর দল। তবে চোটের কারণে এর আগেও গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ২০২৪ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভারতের বিপক্ষে একটি টেস্ট এবং একই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজে খেলতে পারেননি তিনি।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দক্ষিণ আফ্রিকার সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী বছরের শুরু পর্যন্ত ঘরের মাঠে চারটি এবং মার্চে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে দলটি। জোহানেসবার্গে জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে প্রোটিয়ারা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: