রেফারিকে পাথর ছুড়ে আট বছর নিষিদ্ধ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

খেলা

মাঠের উত্তেজনা থেকে সহিংসতা, যার পরিণতিতে দীর্ঘ আট বছরের নিষেধাজ্ঞা। ম্যাচ চলাকালে সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার দায়ে

2026-11-19T16:39:42+00:00
2026-11-19T16:57:43+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খেলা
রেফারিকে পাথর ছুড়ে আট বছর নিষিদ্ধ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি

মাঠের উত্তেজনা থেকে সহিংসতা, যার পরিণতিতে দীর্ঘ আট বছরের নিষেধাজ্ঞা। ম্যাচ চলাকালে সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার দায়ে ইকুয়েডরের ফুটবলার ইয়ন পেরলাসাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। শুধু খেলোয়াড়ই নন, এই ঘটনার দায় এড়াতে পারেনি তাঁর ক্লাব সিউদাদ দে ইয়ান্তসাসাও। ক্লাবটিকে দুই হাজার ডলার জরিমানার পাশাপাশি আহত রেফারির চিকিৎসা ব্যয় বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সিউদাদ দে ইয়ান্তসাসা ও রিও আগারিকো। ম্যাচের ৯৬তম মিনিটে ঘটে অপ্রীতিকর ঘটনাটি। ৩০ বছর বয়সী মিডফিল্ডার পেরলাসা সহকারী রেফারি লেনিন ওহেদার দিকে পাথর ছুড়ে মারেন। এতে গুরুতর আহত হন ম্যাচ কর্মকর্তা। পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ঘটনার প্রায় এক মাস পর শাস্তির সিদ্ধান্ত জানায় ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির তদন্তে ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক আক্রমণের দায়ে পেরলাসাকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।

আঘাতের মাত্রাও ছিল গুরুতর। ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, আহত সহকারী রেফারি ওহেদার অস্ত্রোপচার করাতে হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর প্রায় ৬০ দিন সময় লাগতে পারে। একজন ম্যাচ কর্মকর্তার নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

পেরলাসার নিষেধাজ্ঞা শুধু ইকুয়েডরেই সীমাবদ্ধ রাখতে চায় না ফেডারেশন। শাস্তিটি আন্তর্জাতিক পর্যায়েও কার্যকর করার জন্য ফিফার কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছে এফইএফ। এতে বিশ্বজুড়েই ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন এই মিডফিল্ডার।

খেলোয়াড়ের শাস্তির পাশাপাশি ক্লাবের ওপরও আর্থিক দায় চাপিয়েছে ফেডারেশন। দুই হাজার ডলার জরিমানার সঙ্গে আহত রেফারির চিকিৎসার জন্য অতিরিক্ত ৪ হাজার ৩৬৯ ডলার দিতে হবে ইয়ান্তসাসাকে। ঘটনার দুই দিন পরই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য রেফারি ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছিল ক্লাবটি।




Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: