টেস্টের পর লর্ডসে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

ইংল্যান্ডের ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু লর্ডসে আগামী বছর ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পাশাপাশি একই মাঠে টি-টোয়েন্টি

2026-11-19T16:57:05+00:00
2026-11-19T16:57:05+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খেলা
টেস্টের পর লর্ডসে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু লর্ডসে আগামী বছর ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পাশাপাশি একই মাঠে টি-টোয়েন্টি ম্যাচেও নামবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ ইংল্যান্ড নয়, প্রতিবেশী নেপাল। আগামী ৩ জুন লর্ডসের ঐতিহাসিক মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ম্যাচের সূচি নিশ্চিত করেছে।

লর্ডসে বাংলাদেশের সফর শুরু হবে টেস্ট দিয়ে। আগামী বছরের ২৮ মে ঐতিহাসিক এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে টাইগাররা। পাঁচ দিনের টেস্টের পর একই ভেন্যুতে ৩ জুন নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে একই সফরে ক্রিকেটের দুই সংস্করণে লর্ডসের মাঠে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লর্ডসের নাম। এমন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট খেলার বিষয়টি যেমন বিশেষ গুরুত্ব বহন করছে, তেমনি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিও বাড়তি আকর্ষণ তৈরি করবে। এমসিসির ঘোষণায় দুই দলের এই ম্যাচের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আগামী বছরের লর্ডস সফর ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: