অসাধু চক্রের কারণে সুনাম হারানোর শঙ্কায় মণিরামপুরের খেজুরের গুড়

মণিরামপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

‘যশোরের যশ খেজুরের রস’—এই স্লোগান সারা দেশে সমাদৃত। বৃহত্তর যশোর অঞ্চলের বিশেষ করে মণিরামপুর উপজেলায় শীত মৌসুমে খেজুরের গুড় ও

2026-11-19T10:30:47+00:00
2026-11-19T10:30:47+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
অসাধু চক্রের কারণে সুনাম হারানোর শঙ্কায় মণিরামপুরের খেজুরের গুড়
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম 
অসাধু চক্রের কারণে সুনাম হারানোর শঙ্কায় মণিরামপুরের খেজুরের গুড়
‘যশোরের যশ খেজুরের রস’—এই স্লোগান সারা দেশে সমাদৃত। বৃহত্তর যশোর অঞ্চলের বিশেষ করে মণিরামপুর উপজেলায় শীত মৌসুমে খেজুরের গুড় ও পাটালি তৈরির ঐতিহ্য দীর্ঘদিনের। খেজুরের রস ও গুড় আবহমানকাল ধরে এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে আছে। শীতের আমেজ শুরু হতেই গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়। রস থেকে তৈরি সুস্বাদু গুড়ের জন্য ঐতিহাসিকভাবেই পরিচিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলা। বিশেষ করে মণিরামপুরের গুড়ের সুখ্যাতি রয়েছে দেশজুড়ে।

তবে প্রতিবছর শীত মৌসুম এলেই গুড়ে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। মণিরামপুরের খাঁটি গুড়ের সুনাম ধরে রাখতে গাছি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মুতাছিম বিল্লাহ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মণিরামপুরের বিভিন্ন গ্রামে শীতকালে ঘরে ঘরে গুড় তৈরির কর্মযজ্ঞ চলে। শীতের সকালে কুয়াশা ভেদ করে গাছিরা খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন। এরপর মাটির হাঁড়িতে আগুনে জ্বাল দিয়ে তৈরি করেন সুস্বাদু গুড় ও পাটালি। এ গুড়ের ওপর নির্ভরশীল এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ।

তবে অভিযোগ রয়েছে, মুনাফার লোভে একটি অসাধু চক্র রসের সঙ্গে চিনি, ফিটকিরি, হাইড্রোজ কিংবা ক্ষতিকর রং মিশিয়ে নকল গুড় তৈরি করছে। এতে প্রকৃত গুড়ের ঘ্রাণ ও স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল নেতা মো. মুতাছিম বিল্লাহ বলেন, মণিরামপুরের গুড় এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। গাছিরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এ পণ্য উৎপাদন করেন। অথচ কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে এই ঐতিহ্যের সুনাম নষ্ট হচ্ছে। সাময়িক বেশি লাভের আশায় যারা গুড়ে ভেজাল মেশাচ্ছেন, তাঁরা শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণাই করছেন না, এলাকার দীর্ঘদিনের সুনামও ক্ষুণ্ন করছেন।

সুজন-সুশাসনের জন্য নাগরিকের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন বলেন, খাদ্যপণ্যে ভেজাল রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর তদারকি প্রয়োজন। অতীতে শীত মৌসুমে ভ্রাম্যমাণ আদালতের কিছু অভিযান পরিচালিত হলেও তা নিয়মিত অব্যাহত থাকে না। স্থানীয় সচেতন মহলের দাবি, গাছিদের সঠিক পদ্ধতিতে রস প্রক্রিয়াজাতকরণের প্রশিক্ষণ দিতে হবে এবং ভেজালকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

খাঁটি গুড় উৎপাদনের সঙ্গে জড়িত মণিরামপুরের প্রবীণ গাছি আব্দুল মতলেব বলেন, বর্তমানে জ্বালানি কাঠ ও শ্রমের দাম অনেক বেড়েছে। অথচ ভেজাল গুড়ের কম দামের কারণে অনেক সময় প্রকৃত গুড়ের ন্যায্য মূল্য পাওয়া যায় না। এতে অনেক গাছি পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।

এ সংকট নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতা মুতাছিম বিল্লাহ। তিনি বলেন, মণিরামপুরের খেজুরের গুড় নিজস্ব ঐতিহ্য ও সুনাম বজায় রেখে দেশবাসীর কাছে সমাদৃত হোক—এটাই তাঁদের প্রত্যাশা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: