৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে : সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

রাজনীতি

জুলাইকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য,

2026-11-18T17:54:23+00:00
2026-11-18T17:54:23+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে : সেলিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে : সেলিম উদ্দিন
জুলাইকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের প্রধান বিরোধী দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এ কারণে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে শহীদ নিজামী (রহ.) মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে যথাযথভাবে পালন করা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনায় বড় পরিসরে র‌্যালির আয়োজন করা হবে।

তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে প্রায় ১০০ দিন বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। নাগরিক সমাবেশগুলো সফল করতে ব্যাপক প্রচার ও প্রচারণার লক্ষ্যে আমাদের টিম কাজ করে যাচ্ছে। 

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপি সেই সময়ে ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বিএনপি এখন অতীতের সেই সহযোগিতার কথা ভুলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দলটি এখন অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। 

এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের আরও মনোযোগী ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। জনগণের সুখে-দুঃখে এবং যেকোনো সমস্যায় পাশে থেকে এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ সবসময় তাদের পাশে পায়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: