কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত

2026-11-10T10:58:43+00:00
2026-11-10T10:58:43+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
রাজনীতি
কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম 
সংগৃহীত ছবি
তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের ক্ষতির তুলনায় বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণ কম—তাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের ন্যায্য দাবি প্রতিষ্ঠা হওয়া জরুরি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কযাত্রার আগে তাঁদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলও সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছে।

তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

বিএনপির এই নেতা বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে। এতে মানবজাতি বিপন্ন পরিস্থিতির মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানোর উপায় নিয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এসব আলোচনার মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী আরও বলেন, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এ আন্তর্জাতিক সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি বেশি—এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা করছেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: