ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃত্বে পরিবর্তন, আহ্বায়ক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আর

2026-11-08T12:16:28+00:00
2026-11-08T12:16:28+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
রাজনীতি
ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃত্বে পরিবর্তন, আহ্বায়ক আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম 
ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃত্বে পরিবর্তন, আহ্বায়ক আবদুস সালাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আর সদস্যসচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

এর আগে, গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটিও পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: