
একই সময়ে সাংবাদিক রাজিব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাঁকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডিবিতে আনা হয়েছে।