‘ফ্যাসিবাদের পুনর্বাসন!’ কারাবন্দি আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছায় ক্ষুব্ধ এনসিপি

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

কারাগারে থাকা সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে

2026-11-01T16:58:53+00:00
2026-11-01T16:58:53+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘ফ্যাসিবাদের পুনর্বাসন!’ কারাবন্দি আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছায় ক্ষুব্ধ এনসিপি
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
কারাগারে থাকা সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, তাঁকে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) এনসিপির ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে ‘সাংস্কৃতিক কর্মী’ কিংবা ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করছে। দলটি এ ধরনের সংবাদ প্রকাশকে দায়িত্বজ্ঞানহীন, অনৈতিক ও ফ্যাসিবাদের পুনর্বাসনমূলক অপতৎপরতা হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে এনসিপি আরও বলেছে, এ ধরনের উপস্থাপনার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের অপরাধের গুরুত্ব কমিয়ে দেখানোর সুযোগ তৈরি হতে পারে। তাই ফ্যাসিবাদের দোসরদের অপরাধ লঘু করার অপচেষ্টা থেকে বিরত থাকতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

গত শনিবার (৩১ অক্টোবর) ছিল আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেতা ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ২০২৪ সালের সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। টানা ২ বছরের বেশি সময় ধরে বন্দি থাকা নূরের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও অনুরাগীদের অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে তাঁর মেয়ে সুপ্রভা তাসনিমও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি বাবার সঙ্গে ব্যক্তিগত স্মৃতি ও তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা জানান। বিষয়টি নিয়েও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ সরকারের সময় সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচ্য।

এনসিপির বিবৃতিতে গণমাধ্যমের দায়িত্বশীলতা ও সংবাদ পরিবেশনে প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: