ব্যক্তি থেকে রাষ্ট্র—সবখানে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান ফয়জুল করীমের

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বস্তরে ইসলামি শরিয়াহর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র

2026-11-01T17:03:47+00:00
2026-11-01T17:03:47+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
রাজনীতি
ব্যক্তি থেকে রাষ্ট্র—সবখানে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান ফয়জুল করীমের
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম/ ছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে
দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বস্তরে ইসলামি শরিয়াহর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই ব্যক্তি থেকে রাষ্ট্র—সব পর্যায়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কেন্দ্রঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি মাসের উদ্বোধনও ঘোষণা করেন তিনি।

ফয়জুল করীম বলেন, দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দাওয়াতি মাসকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দলের প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশে শতাধিক ব্যক্তির যোগদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে ফয়জুল করীম তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। তিনি বলেন, দাওয়াতি মাসের কর্মসূচি সফল করতে মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিও তুলে ধরতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও নগর পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে অন্য নেতারাও দাওয়াতি মাসের গুরুত্ব তুলে ধরে রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম এসব তথ্য জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: