প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনিযুক্ত নেতাদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন।
আজ বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের জনগণের কাছে সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮