রাজনীতির কারণে যোগ্য চিকিৎসকদের মেধা কাজে লাগানো যায়নি: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

রাজনীতি

রাজনৈতিক বিবেচনায় দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর যথাযথ সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন

2026-11-14T13:53:21+00:00
2026-11-14T13:53:21+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
রাজনীতির কারণে যোগ্য চিকিৎসকদের মেধা কাজে লাগানো যায়নি: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম 
রাজনীতির কারণে যোগ্য চিকিৎসকদের মেধা কাজে লাগানো যায়নি: মির্জা আব্বাস
রাজনৈতিক বিবেচনায় দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর যথাযথ সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, অতীতে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও দক্ষ চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই বলেও দাবি করেন তিনি।

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তাঁদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম বলে উল্লেখ করেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: