‘নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে পাশে আছি’: আবিদুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

2026-11-12T11:25:20+00:00
2026-11-12T11:25:20+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে পাশে আছি’: আবিদুল
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
ফাইল ছবি
পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, নুসরাত তাঁদের জুলাইয়ের কন্যা, বোন ও সহযোদ্ধা। তাঁর পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।

পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করার সময় এসেছে। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আবিদুলের ভাষ্য, যাদের হাতে হাজারো মানুষের রক্তের দাগ রয়েছে, তাঁদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে দেওয়া উচিত নয়। নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে রয়েছেন। যেখানেই ফ্যাসিবাদী শক্তির উপস্থিতি দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পোস্টে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে আবিদুল বলেন, দেশের অসংখ্য মানুষ হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তাঁদের আবারও সহিংসতার পথে ফেরার অভিযোগ তুলে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

পোস্টের শেষাংশে আবিদুল লেখেন, শেখ হাসিনা ও তাঁর সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সারা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই রাজনৈতিক শক্তির পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: