ওসমান ফারুকের পদত্যাগ, শূন্য হলো কিশোরগঞ্জ-৩ আসন

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি মঙ্গলবার জাতীয়

2026-11-17T16:59:10+00:00
2026-11-17T16:59:10+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজনীতি
ওসমান ফারুকের পদত্যাগ, শূন্য হলো কিশোরগঞ্জ-৩ আসন
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম 
ওসমান ফারুকের পদত্যাগ, শূন্য হলো কিশোরগঞ্জ-৩ আসন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি মঙ্গলবার জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার জানান, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে নিজের স্বাক্ষর করা পদত্যাগপত্র তাঁর কাছে পাঠান। ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি হাতে পাওয়ার পর বিধি অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ওই বিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুসারে আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে।

ড. মোহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে বিশ্বব্যাংকের উচ্চপদেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই মেয়াদে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: