ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে উত্তাল গাজীপুর, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন

2026-11-18T12:03:31+00:00
2026-11-18T13:06:47+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে উত্তাল গাজীপুর, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের
গাজীপুর জেলা সংবাদদাতা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১:০৬ পিএম
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে উত্তাল গাজীপুর, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শালনা ও বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সকাল থেকেই শ্রমিকেরা সড়কে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শালনা, বাইপাস, মালের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনরত শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: