ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নোংরা ও

2026-11-17T16:33:02+00:00
2026-11-17T16:33:02+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ফেনী শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অভিযানে শহরের জেল রোডে অবস্থিত ফাইভ স্টার হোটেলকে ১ লাখ টাকা, বিসিক এলাকায় দরবার ফুডকে ৩০ হাজার টাকা এবং সার্কিট হাউস রোডে অবস্থিত রাজীবের ফুচকা ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামছুল আরেফিন, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, জেলা পুলিশের সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামছুল আরেফিন জানান, তিনটি প্রতিষ্ঠান পরিদর্শনের সময় হোটেল ও ফুচকা তৈরির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের চিত্র দেখা গেছে। এ ধরনের অনিরাপদ খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এর আগে ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও ফেনী আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: