রোগীর সঙ্গে দুর্ব্যবহার করলে পরকালেও জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীর সঙ্গে খারাপ

2026-11-09T17:07:21+00:00
2026-11-09T17:07:21+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
রোগীর সঙ্গে দুর্ব্যবহার করলে পরকালেও জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে শুধু ইহকালেই নয়, পরকালেও এর জবাব দিতে হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু বাস্তব পরিস্থিতি সব সময় আলোচনার সঙ্গে মেলে না। এ ক্ষেত্রে চিকিৎসকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও দাবি করেন তিনি।

হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে মন্ত্রী বলেন, অনেক হাসপাতালের খাবার তাঁর স্ত্রীর রান্নার মতো না হলেও মান ভালো। তিনি নিজেও হাসপাতালের খাবার খান বলে জানান।

হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। তাদের কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে। এখন পর্যন্ত হামের টিকার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরও বিষয়টি আরও ভালোভাবে যাচাই করতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআর,বি) গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে। গবেষণার ফল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, টিকার কার্যকারিতা এবং হামে মৃত্যুর হার বেশি হওয়ার কারণ অনুসন্ধানে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে সরকার।

হামে শিশুমৃত্যুর দায় নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন।’


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: