দেশে ফিরতে চান শেখ হাসিনা, নতুন পাসপোর্ট চেয়ে চিঠিতে যা লিখলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে

2026-11-09T13:53:23+00:00
2026-11-09T13:53:23+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশে ফিরতে চান শেখ হাসিনা, নতুন পাসপোর্ট চেয়ে চিঠিতে যা লিখলেন আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম 
দেশে ফিরতে চান শেখ হাসিনা, নতুন পাসপোর্ট চেয়ে চিঠিতে যা লিখলেন আইনজীবীরা
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। আবেদনে আগের পরিচয়পত্র বাতিলের বিষয়টি উল্লেখ করে দ্রুত নতুন নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিটি দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীরা চিঠিতে আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। হাসিনা নিজেও রয়টার্সকে জানিয়েছেন, আদালতের মুখোমুখি হতে তিনি বাংলাদেশে ফিরতে চান।

তাঁর সহযোগীরা জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই দিনক্ষণ জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: