নানা আয়োজনে সারাদেশে জাতীয় সমবায় দিবস পালিত

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি,

2026-11-08T18:14:43+00:00
2026-11-08T19:18:09+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নানা আয়োজনে সারাদেশে জাতীয় সমবায় দিবস পালিত
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগ এসব কর্মসূচি পালন করে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) ২০২৬ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এ সময় সমবায় পণ্য মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। গ্রামীণ অর্থনীতিতে সমবায়ীরাই সমৃদ্ধ দেশ গড়ার হাতিয়ার। সভায় জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমানসহ সমবায়ী নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ দুটি সমিতি, দুজন সমবায়ী ও একজন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

ধনবাড়ী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ীতে র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা ও লাঠিয়াল বাহিনীর লাঠি লেখা ও ধোয়া গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬সকালে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল তারেকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান প্রমুখ।

দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ দিবসটি পালনের আয়োজন করে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে ও স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রচার সম্পাদক দীপায়ন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ দুপুরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কে.এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোসাদ্দেক হোসেন, পৌর জামায়াতের আমীর মাহফুজার রহমান, উপজেলা এনসিপির সভাপতি সাখাওয়াত হোসেন, সমবায়ী সংগঠক শাহেদা বেগম প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) : সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকতা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সমব্যয়ী মো. আব্দুল কুদ্দুস প্রমুখ ।

হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান।

সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম প্রমুখ।

বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

কুমিল্লা জেলা সংবাদদাতা : জাতীয় সমবায় দিবস উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন। এ সময় উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খানসহ প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা এবং সফল সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান। সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসুসহ অনেকে।

পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁর যৌথ আয়োজনে রবিবার (৮ নভেম্বর) ২০২৬ এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা সমবায় অফিসার মো. সামছুল হকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর থেকে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার  হারুনুর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) সুরজিত চ্যাটার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, বিআরডিবির সভাপতি আব্দুর রশীদ প্রধান, সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুমন রেজা, নারী উদ্যোক্তা গোলাপী খাতুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।

মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা।

লামা (বান্দরবান) : বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মো. জাবেদ মীরজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মিজ সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. শাহজাহান আলী, লামা, উপ-পরিদর্শক শেরে আবরার সাদ প্রমুখ।  

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা। রবিবার (৮ নভেম্বর) ২০২৬ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. বাদল আকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. আজাদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বাদল প্রমুখ।

পিরোজপুর : পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) ২০২৬ জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মনজুর (এমপি)। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামিম। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় পণ্য মেলার উদ্বোধন এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মদন (নেত্রকোণা) : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণার মদনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জনের অন্যতম হাতিয়ার সমবায়। সঞ্চয়, উৎপাদন ও বিপণনে সমবায়ীরা ঐক্যবদ্ধ হলে দারিদ্র্য দূর করা সম্ভব। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আবু কালাম আজাদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আজারুল ইসলাম হিরু, জুলাইযোদ্ধা ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লাখাই (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, পল্লী বিদ্যুৎ সমিতি লাখাইয়ের ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, কৃষি ও মৎস্যসম্পদ উৎপাদনে লাখাইয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে কৃষি ও মৎস্য সমবায় সমিতিগুলোকে গতিশীল করার পাশাপাশি নতুন সমবায় সমিতি গঠন করতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সমবায়ের সুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।


সাতকানিয়া (চট্টগ্রাম) : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা। উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। প্রধান অতিথির বক্তব্যে সোহেলী নওশিন প্রত্যাশা বলেন, সম্মিলিত উদ্যোগ ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের মাধ্যমে সমবায়ের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। বক্তারা বলেন, আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমবায় সমিতি পরিচালনার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: