৭৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে দেশে এলো শাওমির নতুন ৫জি ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

তথ্যপ্রযুক্তি

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসর, ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান

2026-11-03T14:22:34+00:00
2026-11-03T14:22:34+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
তথ্যপ্রযুক্তি
৭৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে দেশে এলো শাওমির নতুন ৫জি ফোন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম 
৭৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে দেশে এলো শাওমির নতুন ৫জি ফোন
স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসর, ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। ‘রেডমি ১৭ ফাইভজি’ নামের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ফোনটি উন্মোচনের তথ্য জানিয়েছে শাওমি।

নতুন এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। প্রতিষ্ঠানটির দাবি, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং ও একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রে ফোনটি স্বাচ্ছন্দ্য দেবে।

ফোনটির অন্যতম আকর্ষণ ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা। বড় ব্যাটারির পাশাপাশি ৬.৯ ইঞ্চি ডিসপ্লেতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মসৃণ।

ডিভাইসটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। সফটওয়্যার হিসেবে থাকছে শাওমি হাইপারওএস ৩। পাশাপাশি ফোনটির নকশায় যুক্ত করা হয়েছে ডায়নামিক আরজিবি লাইট।

বাংলাদেশে শাওমির কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশের ফাইভজি প্রযুক্তির বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে শাওমি। রেডমি ১৭ ফাইভজি বাজারে আনার মাধ্যমে প্রতিষ্ঠানটির ফাইভজি স্মার্টফোনের পরিসর আরও বাড়ল।

ফোনটি ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। এর একমাত্র ঘোষিত সংস্করণে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।

শাওমির অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে ফোনটি কেনা যাবে। বিস্তারিত জানা যাবে শাওমির বাংলাদেশি ওয়েবসাইটে।


Loading...
Loading...

তথ্যপ্রযুক্তি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: