দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে

2026-11-03T11:35:23+00:00
2026-11-03T11:35:23+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ধর্ম
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম 
ফাইল ছবি
উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফর শেষে ২৭ নভেম্বর (শুক্রবার) তাঁর ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

মুফতি আবুল কাসেম নোমানীর বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা নাসীরুল্লাহ জানান, ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় পৌঁছানোর পর মুফতি আবুল কাসেম নোমানী ফরিদাবাদ মাদ্রাসা, টেকনাফের নীলা মাদ্রাসা এবং চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের ধর্মীয় আয়োজনে অংশ নেবেন।

তিনি বলেন, ‘দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তাঁর বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’

এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। সে সময় রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদ্রাসার অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মুফতি আবুল কাসেম নোমানী বর্তমানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী শিক্ষা ও হাদিসচর্চায় তাঁর দীর্ঘদিনের অবদানের কারণে ভারতসহ বিভিন্ন দেশে তিনি পরিচিত।

তাঁর আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি মাদ্রাসা ও আলেমসমাজের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: