উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী- জহির উদ্দিন স্বপন

ভোরের ডাক রিপোর্ট

ধর্ম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকার

2026-10-12T19:03:02+00:00
2026-10-12T19:03:02+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ধর্ম
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী- জহির উদ্দিন স্বপন
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম 
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী- জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।

জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসবের আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হওয়ায় দুর্গোৎসব দেশের সামগ্রিক উৎসবের আবহ তৈরি করে।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম পূজাপার্বণের আয়োজন ও উদযাপনের বিষয়টি সরকারিভাবে দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।



Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: