
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই সংসদ সদস্য।